শিরোনাম

এমপি বদির ৬ মাসের জামিন মঞ্জুর

নিউজ ডেস্ক : দুর্নীতির মামলায় নিম্ন আদালতের দেওয়া তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চে দুপুরে শুনানি শেষে এ জামিন মঞ্জুর করা হয়।

এর আগে গত ১০ নভেম্বর নিম্ন আদালতের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপীল করেন এমপি বদি। একই সঙ্গে জামিন আবেদনও করেন তিনি।

গত ২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার সংসদ সদস্য আব্দুর রহমান বদির তিন বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস কারাদণ্ড দেওয়া হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে এমপি বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১৪ সালের ২১ আগস্ট অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, সার্বিক তদন্তে আবদুর রহমান বদি তার জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। এ ছাড়া ২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা গেছে তার সম্পদের পরিমাণ ৩৫১ গুণ বৃদ্ধি পেয়েছে।

 

basic-bank

Be the first to comment on "এমপি বদির ৬ মাসের জামিন মঞ্জুর"

Leave a comment

Your email address will not be published.


*