শিরোনাম

পাকিস্তানের টাকা পাওনার দাবি ভিত্তিহীন: বানিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশের কাছে বা প্রায় ৭০০ কোটি টাকা পাওনার যে দাবি পাকিস্তান করেছে, তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, মূলত পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা ব্যাহত করার জন্যই এমন দাবি করা হচ্ছে।

বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত গ্রাহাম মর্টনের সঙ্গে বৈঠক শেষে তিনি এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার আগে বাংলাদেশ থেকে বেশি রেমিটেন্স আসতো। এছাড়া আদমজী পাট কলের যাবতীয় আয় তারা নিয়ে গেছে। আমরা তাদের কাছেই পাব। আমাদের পাওনা ব্যাহত করার জন্য তারা উল্টো টাকা দাবি করছে, যা ভিত্তিহীন।

নিউজিল্যান্ডে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা তোফায়েল আহমেদ বলেন, ‘নিউজিল্যান্ড বাংলাদেশের ভালো বাণিজ্যিক বন্ধু। নিউজিল্যান্ডে বাজারে বাংলাদেশের সব পণ্য শুল্কমুক্ত সুবিধা পায়। সেখানে আরও বাণিজ্যের সুযোগ আছে। দেশটি পৃথিবীর মধ্যে শান্তিপ্রিয় দেয় ও জনসংখ্যাও কম। সেখানে বাংলাদেশের পাশাক, ওষুধ ও চামড়াজাত পণ্যের বাজার রয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা নিউজিল্যান্ডে বিনিয়োগ করলে তারা লাভবান হবে।’

এ সময় বাণিজ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "পাকিস্তানের টাকা পাওনার দাবি ভিত্তিহীন: বানিজ্যমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*