শিরোনাম

সাঁওতালপল্লীতে গুলি চালানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিউজ ডেস্ক : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সাহেবগঞ্জ আখের খামার এলাকার সাঁওতালপল্লীতে উচ্ছেদ অভিযানকালে কোন কর্তৃত্ববলে পুলিশ গুলি চালিয়েছে, তার কারণ জানতে চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

বুধবার আইন ও সালিশ কেন্দ্র, ব্রতীসহ তিনটি সংগঠন সাঁওতালদের পক্ষে হাইকোর্টে এই রিট দায়ের করেন।

হামলার শিকার সাঁওতালদের জানমাল রক্ষায় সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, রিটে এই মর্মে রুল জারির নির্দেশনাও চাওয়া হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে কি পদক্ষেপ নেওয়া হয়েছে রিটে তাও জানতে চাওয়া হয়েছে। এছাড়া সাঁওতালপল্লীর অধিবাসীদের চলাচল নির্বিঘ্ন রাখতে নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিটে স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব, পুলিশের মহাপরিদর্শক, রংপুর রেঞ্জের ডিআইজি, গাইবান্ধার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ ১১ জনকে বিবাদী করা হয়েছে।

৬ নভেম্বর গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় ওই সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের ঘটনায় দুই সাঁওতাল নিহত হন তবে সাঁওতালদের মতে নিহত হয়েছেন তিনজন।

basic-bank

Be the first to comment on "সাঁওতালপল্লীতে গুলি চালানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট"

Leave a comment

Your email address will not be published.


*