শিরোনাম

জেএমবি সাইটের অ্যাডমিনসহ আটক ৬

 

নিউজ ডেস্ক:রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেএমবি পরিচালিত ‘AT-TAMKINN’ জঙ্গি সাইটের অ্যাডমিন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির স্লিপার সেলের ৫ সদস্যসহ মোট ৬ জনকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রাহমান।

তিনি বলেন, আটকদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, আইইডি বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

 

basic-bank

Be the first to comment on "জেএমবি সাইটের অ্যাডমিনসহ আটক ৬"

Leave a comment

Your email address will not be published.


*