শিরোনাম

দুর্যোগ সম্পর্কিত ফ্রেমওয়ার্ক হচ্ছে

নিউজ ডেস্ক : দুর্যোগ সম্পর্কিত ১৫ বছরের ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে। সাধারণ অর্থনীতি বিভাগ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে এটি তৈরি করবে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন কৌশলপত্রের (এসডিজি) সঙ্গে মিল রেখে এ ফ্রেমওয়ার্ক করা হচ্ছে। এ লক্ষ্যে তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ রবিবার পরিসংখ্যান ভবনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক বাইতুল আমিন ভূইয়া, সাধারণ অর্থনীতি বিভাগের বিভাগ প্রধান নকিব বিন মাহবুব। বক্তব্য রাখেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণের মধ্য দিয়ে বর্তমানে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত কি ধরনের তথ্য রয়েছে এবং আগামীতে কি ধরনের তথ্য প্রয়োজন সেসব বিষয় খুঁজে বের করা হবে। আগামী ৮ নভেম্বর তিন দিনের এ প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।

basic-bank

Be the first to comment on "দুর্যোগ সম্পর্কিত ফ্রেমওয়ার্ক হচ্ছে"

Leave a comment

Your email address will not be published.


*