শিরোনাম

নড়াইলে নিরাপদ অভিবাসন ও নাগরিকের করণীয় বিষয় মতবিনিময় সভা

নড়াইলে নিরাপদ অভিবাসন ও নাগরিকের করণীয় বিষয় মতবিনিময় সভা

নিউজ ডেস্ক : নড়াইলে নিরাপদ অভিবাসন ও নাগরিক সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ হলরুমে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম নড়াইল জেলার আয়োজনে এবং আইন ও সালিস কেন্দ্রের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম নড়াইল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এস,এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন আইন ও সালিস কেন্দ্রের সিনিয়র উপ-পরিচালক মোঃ টিপু সুলতান, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী , এইচআরডিএফ’র জেলার সহ-সভাপতি ম.ম শফিউর রহমান শফিউল্লাহ, এইচআরডিএফ’র ইনচার্জ আবু আহমেদ ফয়জুল কবির ফরিদ, সিনিয়র ইনভেস্টিগেটর অনির্বাণ সাহা, সহকারী সমন্বয়কারী মোঃ নূর জামান, নড়াইল শিশু পরিবারের তত্বাবধায়ক মো: সাইদুর রহমান, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ তরিকুল ইসলাম, হিউম্যান ডিফেন্ডার্স ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান সালমা রহমান কবিতা, অ্যাডভোকেট রমা রানী রায়, জেলা পাবলিক লাইব্রেরী’র সাধারণ সম্পাদক হেফজুর রহমান খুশবু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরোজা খানম, নবান্ন’র নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, প্রমুখ।
সভায় নিরাপদ অভিভাসন ও নাগরিক সমাজের করণীয় শীর্ষক অবস্থানপত্র তুলে ধরেন ব্র্যাকের নড়াইল জেলা প্রতিনিধি বিভাঞ্জন বিশ্বাস।
এসময় প্রতারণার শিকার এক অভিবাসী নারী তার জীবনের ওপর বয়ে যাওয়া নির্যাতনের বিবরণ তুলে ধরেন।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এইচআরডিএফ সদস্যসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

basic-bank

Be the first to comment on "নড়াইলে নিরাপদ অভিবাসন ও নাগরিকের করণীয় বিষয় মতবিনিময় সভা"

Leave a comment

Your email address will not be published.


*