শিরোনাম

ধামরাইয়ে শ্র্রমিকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১ আহত ২০

নিউজ ডেস্ক : ধামরাইয়ে আজ সোমবার রাতে এ কে এস গার্মেন্টের শ্রমিকবাহী বাস সড়ক বিভাজনের উপর উঠে গিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। এ সময় বাসের হেলপার নিহত হয়। আহত হয় কমপক্ষে ২০ জন শ্র্রমিক। আহতদের ধামরাইয়ের সেফ লাইফ ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা পাল সিএনজি ফিলিং স্টেশনের কাছে সড়ক বিভাজনের উপর এ কে এস গার্মেন্টের শ্রমিকবাহী বাস উঠে গেলে বাসটি উল্টে পড়ে মহাসড়কের উপর। এ সময় বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়।

আহত হয় শিউলি আক্তার, আসমা আক্তার, তাহমিনা আক্তার ও রোজিনাসহ কমপক্ষে ২০জন শ্রমিক। আহতদের ধামরাইয়ের কসমচ এলাকায় সেফ লাইফ হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।

আহত শ্রমিক শিউলি জানায়, হেড লাইট নষ্টাবস্থায় বাসটি চালাতে থাকে চালক। ফলে বাসটির চালক সড়ক বিভাজন দেখতে না পেয়ে বিভাজনের উপর দিয়ে উঠিয়ে দেয়। এতেই এ দুর্ঘটনা ঘটে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ রিজাউল হক জানান, বাসটির চালকের অসর্তকতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। চালক পলাতক রয়েছে।

basic-bank

Be the first to comment on "ধামরাইয়ে শ্র্রমিকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১ আহত ২০"

Leave a comment

Your email address will not be published.


*