শিরোনাম

নাসিরনগরে ঘটনায় চেয়ারম্যান আঁখির ৭ দিনের রিমান্ড আবেদন

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুপল্লীতে হামলার ঘটনার ‘মূলহোতা’ হিসেবে অভিযুক্ত আওয়ামী লীগ সমর্থিত হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
শুক্রবার দুপুরে চেয়ারম্যান আতিককে গৌরমন্দির ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন।
রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন রিমান্ড আবেদনের বিষয়ে আদেশ দেবেন।

গত বছরের ৩০ অক্টোবর গৌরমন্দির ভাঙচুরের ঘটনায় এর অজ্ঞাত সাড়ে ১২ শ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন মন্দির পরিচালানা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী। এ মামলায় গ্রেপ্তার ট্রাকচালক নুরুল ইসলামসহ কয়েকজন আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জানান, হরিপুর ইউনিয়ন থেকে কয়েকটি ট্রাকে করে লোকজনকে নাসিরনগর উপজেলা সদরে পাঠানো হয়। এর মধ্যে চেয়ারম্যান আতিক কয়েকটি ট্রাকের ব্যবস্থা ও ভাড়ার যোগান দিয়েছিলেন।

ওই জবানবন্দির ভিত্তিতে বৃহস্পতিবার চেয়ারম্যান আতিকুর রহমান আঁখিকে গ্রেপ্তার করে পুলিশ।

basic-bank

Be the first to comment on "নাসিরনগরে ঘটনায় চেয়ারম্যান আঁখির ৭ দিনের রিমান্ড আবেদন"

Leave a comment

Your email address will not be published.


*