শিরোনাম

যুবককে নির্যাতন : এসআই ও এএসআইকে তলব

নিউজ ডেস্ক : এক যুবকের নির্যাতনের ঘটনায় যশোরের কোতোয়ালি মডেল থানার এসআই নাজমুল হাসান ও এএসআই হাবিবুর রহমানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৫ জানুয়ারি তাদেরকে আদালতে সশরীরে হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আজ রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
এ ছাড়া নির্যাতনের ঘটনায় ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে রুল জারি করেছে আদালত। একই সঙ্গে এই নির্যাতনের ঘটনা তদন্ত করে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে যশোরের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঘুষ না পেয়ে থানায় যুবককে ঝুলিয়ে পেটাল পুলিশ এই শিরোনামে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এ রকম আরেকটি প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট আজ এই আদেশ দেয়।

basic-bank

Be the first to comment on "যুবককে নির্যাতন : এসআই ও এএসআইকে তলব"

Leave a comment

Your email address will not be published.


*