শিরোনাম

নড়াইলে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক : নড়াইলের সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পাইকাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ নাছিমা আক্তার (২৮) কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নাছিমার স্বজনেরা জানান, প্রায় চার বছর আগে পাইকাড়া গ্রামের আক্কেল ভূঁইয়ার ছেলে তাহলিমের সাথে পাশের আউড়িয়া গ্রামের আবির সরদারের মেয়ে নাছিমার বিয়ে হয়। কিন্তু বিয়ের থেকে বিভিন্ন সময়ে নাছিমাকে তার স্বামী শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিল। বৃহস্পতিবার সকালে নাছিমাকে পিটিয়ে হত্যা করে গলায় রশি দিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। দাম্পত্য জীবনে রাজ নামে তাদের এক ছেলে সন্তান রয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, ময়নাতদন্তের জন্য নাছিমার মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য তাহলিমের বড় ভাই আলিমকে আটক করেছে। তাহলিমসহ অন্যরা পালিয়ে গেছে।

basic-bank

Be the first to comment on "নড়াইলে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ"

Leave a comment

Your email address will not be published.


*