শিরোনাম

‘বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে এগিয়ে যেতে হবে’

নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জাতির জনকের আদর্শ বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই আজ বাংলাদেশ বিশ্বের দরবারে মডেল দেশ হিসাবে পরিচিতি পাচ্ছে।

রবিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা গট্টি ইউনিয়নের জয়ঝাপ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ভিজিটি উপকারভোগী বাছাই কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গট্টি ইউনিয়নের ভিজিটি উপকারভোগী যাচাই-বাছাই কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাজেদা চৌধুরী আরো বলেন, বর্তমান সরকারের আমলে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এসব উন্নয়ন সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে। এর ধারাবাহিকতায় সালথা-নগরকান্দায়ও ব্যাপক উন্নয়ন করা হয়েছে। জীবনে যে ক’দিন বেঁচে আছি সালথা-নগরকান্দার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করে যাব।

গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংসদ উপনেতার বড় ছেলে ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু, উপজেলা সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া।

basic-bank

Be the first to comment on "‘বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে এগিয়ে যেতে হবে’"

Leave a comment

Your email address will not be published.


*