শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে গতকাল বুধবার রাতে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। তারা হলেন, উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের রসুল্লাবাদ গ্রামের মৃত খন্দকার আবু তাহেরের ছেলে খন্দকার এনামুল হক ও একই উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের মৃত জারু মিয়ার ছেলে মো. ইয়াছিন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি করতে গিয়ে তারা গণপিটুনির শিকার হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। নিহতদের মধ্যে এনামুল হকের বিরুদ্ধে নবীনগর থানায় বেশ কয়েকটি মামলা আছে।

রাত সাড়ে ৮টার দিকে ১নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামের সাবেক ইউপি মেম্বার সেন্টু মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দিলে দুইজন গণপিটুরিন শিকার হন। ওই দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ ও সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

basic-bank

Be the first to comment on "ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত"

Leave a comment

Your email address will not be published.


*