শিরোনাম

লোহাগড়ায় বানরের কামড়ে শিশুসহ আহত-৯

লোহাগড়ায় বানরের কামড়ে শিশুসহ আহত-৯

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় বানরের কামড়ে শিশুসহ ৯ জন আহত হয়েছে। আহতদেরকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বুধবার (১মার্চ) সন্ধার আগে একটি বানর শহরের মশাঘুনি, রামপুর,লক্ষীপাশা,কচুবাড়িয়া ও সিংগা এলাকায় হঠাৎ করে হাজির হয়। কোন কিছু বুঝে উঠার আগেই বানরটি কামড়িয়ে মশাঘুনি এলাকার শিশু নিরব (৫), সেলিম মিস্ত্রী (৪৮) ও বাকা গ্রামের ভ্যান চালক ফুল মিয়া (৬০) লক্ষীপাশা গ্রামের মিরাজ ফকির (৫০),লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাডঃ নেওয়াজ আহম্মেদ নজরুল ঠাকুরের মা হালিমা খাতুন (৭০), কচুবাড়িয়া গ্রামের সাগর(৪৫), রাজুপুর গ্রামের জহুর মোল্যা (৫০),সহ অγাত কয়েকজনকে কামড়ে গুরুতর আহত করেছে। শিশু নিরব ও সেলিম মিস্ত্রীকে লোহাগড়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুমুর্ষ সাগরসহ কয়েকজনকে নড়াইল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। লোহাগড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আহতেদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই খারাপ একেকজনের ২০-৩২টি পর্যন্ত সেলাই দেওয়া হয়েছে। এলাকাবাসি ও প্রত্যেক্ষদর্শী সুত্রে জানা গেছে বানরটি লোহাগড়ায় অবস্থিত নিরিবিলি পিকনিক স্পটের অরক্ষিত মিনি চিড়িয়াখানা থেকে খাদ্য সংকটের কারনে বাহিরে বেরিয়ে লোকালয়ে ডুকে পড়ে। চিড়িয়াখানা থেকে বানর বাহির হওয়ার সংবাদ পেয়ে পার্কের মালিক মফিজুল ইসলাম দ্রুত ছুঠে যান নিরিবিলি পার্কে। তৎক্ষনাত বানরটির অবস্থান জানার জন্য পার্কের দেখভাল’র দায়ীত্বে থাকা জেলার সদর থানার তালতলার ঘোষবাড়ির যাদুকর হাসান এবং রানাসহ বেশ কয়েকজন বেরিয়ে পড়েন কয়েকটি গ্রাম ও স্থানে। পার্কের মালিক মফিজুল ইসলাম অবশ্য বানর হারানোর বিষয়টি অস্বীকার করে বলেন, আমার পার্কে রক্ষিত চিড়িয়াখানা থেকে কোন বানর বা অন্য কোন প্রাণী বাহির হয় নাই। ওটা অন্য এলাকা থেকে বন্য বানর হয়তো আসতে পারে। বানরটিকে মৃত অথবা আহত আটক করার ব্যাপারে এলাকাবাসি লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমকে অবহিত করলে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করে নির্দ্দেশের অপেক্ষায় রয়েছেন বলে জানান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা বলেন বন্য প্রাণী সংরক্ষন আইন মেনে বিধি মোতাবেক ব্যাবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নড়াইল জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ বলেন, প্রাণী সংরক্ষন আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় বানরের কামড়ে শিশুসহ আহত-৯"

Leave a comment

Your email address will not be published.


*