শিরোনাম

ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

নিউজ ডেস্ক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নেমেছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শহীদদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার এলাকা ত্যাগ করলে সেখানে সর্বস্তরের মানুষের ঢল নামে। সাধারণ মানুষ শহীদ বেদিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এদিকে শহীদ দিবসকে কেন্দ্র করে শহীদ মিনার এলাকা কঠোর নিরাপত্তার চাঁদরে ঢেকে রাখা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ নাম না-জানা শহীদ ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে রচনা করেছিলেন স্বাধীন বাংলাদেশের ভিত্তি। তাদের আত্মদানের স্মৃতিকে মনে রেখে দেশে উদযাপিত হয়ে আসছে অমর একুশে।

মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হচ্ছে।

basic-bank

Be the first to comment on "ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল"

Leave a comment

Your email address will not be published.


*