শিরোনাম

ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে মানুষের ঢল

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদ আব্দুল জব্বারের গ্রামের বাড়ি গফরগাঁওয়ের পাঁচুয়াতে (জব্বার নগর) সোমবার রাতে হাজারো মানুষের ঢল নামে।

উপজেলা সদর থেকে ৪ কিলোমিটার দূরে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক শ যানবাহনে চড়ে উপস্থিত হন কয়েক হাজার মানুষ।

রাত ১২টার পূর্বেই ভাষা শহীদের বাড়িসংলগ্ন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা কানায় কানায় ভরে যায়। রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ ও এর পর একে একে গফরগাঁও প্রেসক্লাব. সূর্যসারথি খেলাঘর আসরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন সমূহ এবং সর্বস্তরের হাজারো জনতা পুষ্পার্ঘ্য অর্পণ করে।

basic-bank

Be the first to comment on "ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে মানুষের ঢল"

Leave a comment

Your email address will not be published.


*