শিরোনাম

লোহাগড়ায় ঘুষ গ্রহনে ওসির বিরুদ্ধে ডিসির নিকট লিখিত অভিযোগ

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়ার হাজ্বি লাল মোহাম্মাদ মোল্যার ছেলে আবুল কালাম আজাদ (৬২)। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধ ঘুষ কেলেংকারির অভিযোগ এনে নড়াইল জেলা প্রশাসকের নিকট (২৩ জানুয়ারী) একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
ঘটনার বিবরনে জানা যায়, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়ার হাজ্বি লাল মোহাম্মাদের ছেলে আবুল কালাম আজাদ তার জীবিত শতবর্ষীর অধিক পিতা ১৯৬৮ সালে ১৯নং লাহুড়িয়া মৌজা স্থিত সাবেক দাগ ৭০৬২,হালে ২১৮৬৯ খরিদাসুত্রে সত্ত্ব-প্রাপ্ত হইয়া লাহুড়িয়া বাজারে অবস্থিত নিজ নামে রেকর্ডীয় ও যাবতীয় খাজনাদি পরিশোধ করিয়া সত্ত্ব দখলীয় জমিতে দু’চালাএকটি চায়ের দোকানঘরে ব্যবসা পরিচালনা করেন। দোকান ঘরে আবুল কালাম আজাদ চা বিক্রি করে সংসার চালাতেন। বয়সের ভারে চা বিক্রি করতে না পারায় কয়েক বছর ধরে ঘরটি ভাড়া দিয়েছেন।

লাহুড়িয়া গ্রামের শেখপাড়ার মৃত আলেক শেখ’র ছেলে সচিবালয়ে চাকুরিজীবি সামছু শেখ উক্ত জমির কিছু অংশ দাবী করে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গত ২১ জানুয়ারী লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম,ঘটনাস্থলে পৌছে স্থানীয় চেয়ারম্যান ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে জমি মেপে সামছু শেখ’র অনুকুলে হুকুমজারী করেন। পরে আবুল কালাম আজাদ ন্যায় বিচার চেয়ে নড়াইল জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ করেন। ওসির হুকুম জারী পেয়ে সামছু শেখ, আবুল কালাম আজাদের চায়ের ঘরটি ভেঙ্গে পাকা স্থাপনা নির্মান করতে গেলে আবুল কালাম আজাদের লোকজন বাঁধা দিলে নির্মান কাজ বন্ধ হয়। স্থানটি লাহুড়িয়ার বাণিজ্যিক এলাকার মধ্যে হওয়ায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে এলাকায় শান্তি বিঘিœত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে বলে অভিমত এলাকাবাসির। জানা যায় সামছু গং লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পক্ষীয় লোকজন।

জমির মালিক আবুল কালাম আজাদ তার লিখিত অভিযোগে বলেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম মোটা অংকের অর্থের বিনিময়ে আমার পৈত্রিক জমি নিজ নামীয় রেকর্ড কয়েকযুগের সত্ত্ব দখলীয় জমিটি ওসি নিজে উপস্থিত থাকিয়া অন্যায় ও অ-মানবিক ভাবে সর্¤úুন্য অর্থের লোভে একই উপজেলার লাহুড়িয়া গ্রামের শেখপাড়ার মৃত আলেক শেখ’র ছেলে সচিবালয়ের চাকুরিজীবি সামছু শেখ গংদের অনুকুলে হুকুমজারী পূর্বক পাকা স্থাপনা নির্মানের নির্দেশ দেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম ঘুষ গ্রহনের বিষয়টি অস্বীকার করে বলেন, আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে গিয়েছি। তবে জমির হুকুমজারী স্থানীয় চেয়ারম্যান ও উপস্থিত গন্যমান্য ব্যাক্তিরা দিয়েছেন।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ঘুষ গ্রহনে ওসির বিরুদ্ধে ডিসির নিকট লিখিত অভিযোগ"

Leave a comment

Your email address will not be published.


*