নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় অষ্টম শ্রেণির স্কুলছাত্রী(১৪) কে অপহরণ করে ১০দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার (৫ মার্চ) বেলা ১১টার দিকে অভিযুক্ত আল আমিন শেখ (২৪)কে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৪ মার্চ) রাত ১০টার দিকে লোহাগড়া থানার এস আই কে এম জাফর আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার অভ্যন্তরে লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় চত্বর থেকে ধর্ষক আল আমিনকে গ্রেফতার করে । ওই সময় অষ্টম শ্রেণির ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়। এক সন্তানের জনক আল আমিন লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের রেজাউল শেখের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি লোহাগড়া উপজেলার ঝিকড়া এলাকা থেকে তাকে অপহরণ করে আল আমিন। ওই ছাত্রী নড়াইল সদরের কামালপ্রতাপ এসজে ইউনিয়ন ইনস্টিটিউটের অষ্টম শ্রেণিতে পড়ে। এক বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় এ অপহরণের ঘটনা ঘটে। এরপর আল আমিন লোহাগড়ার চরআড়িয়ারা গ্রামে এক আত্মীয় বাড়িতে আটকে রেখে স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতন করে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে, স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। একপর্যায়ে গত (৪ মার্চ) বিকেলে লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ডে স্কুলছাত্রীর পরিচিতজন এক যুবকের (আল আমিন) সঙ্গে তাকে দেখতে পেয়ে ছাত্রীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। বিষয়টি মিমাংসার জন্য দুই পরিবারের সদস্যরা লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন তার পরিষদ কার্যালয়ে বসলেও শেষ পর্যন্ত বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় সংবাবাদ পেয়ে পুলিশ আল আমিনকে গ্রেফতার করে। এবং স্কুলছাত্রীকে চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়। স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে কামালপ্রতাপ এসজে ইউনিয়ন ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তাদের পরিচয় হয়। এরপর মোবাইল ফোনে তাদের কথোপকথন চলতে থাকে। স্ত্রী ও সন্তানের পরিচয় গোপন রেখে আল আমিন ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখায়। বিয়েতে রাজি না হওয়ায় সুযোগ বুঝে তাকে অপহরণ করে। স্কুলছাত্রী জানায়, অপহরণের পর ১০দিন আটকে রেখে তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং রোববার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
লোহাগড়ায় ৮ম শ্রেণীর ছাত্রীকে অপহরণ ॥ অতঃপর ধর্ষণ
লোহাগড়ায় ৮ম শ্রেণীর ছাত্রীকে অপহরণ ॥ অতঃপর ধর্ষণ
Be the first to comment on "লোহাগড়ায় ৮ম শ্রেণীর ছাত্রীকে অপহরণ ॥ অতঃপর ধর্ষণ"