শিরোনাম

ঝালকাঠি পৌর মেয়রকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ

নিউজ ডেস্ক : ঝালকাঠি পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তারকৃত তার ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদারকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে পুলিশ তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক রুবাইয়া আমেনা বিকেল চারটায় শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম লিটন তালুকদারের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রাতে ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) কাউসার মাতুব্বর বাদী হয়ে অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে একটি মামলা দায়ের করেন।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কোর্ট রোডের বাসায় ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারকে লক্ষ্য করে গুলি করে তার বড় ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদার। ঘটনার পরপরই পুলিশ তাকে আটক করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১৪ রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসা।

জানাযায়, সম্প্রতি ঝালকাঠি পৌরসভায় লাইসেন্স বিহীন ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করে দেন মেয়র লিয়াকত আলী তালুকদার। নতুন করে লাইন্সে দেওয়াও বন্ধ করেন তিনি। কিন্তু মেয়রের বড় ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদার লাইসেন্স নবায়ন ও নতুন করে লাইসেন্স দেওয়ার জন্য তার বাবাকে চাপ দেয়। এছাড়াও পৌরসভায় গিয়ে প্রতিদিন কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বল্প মেয়াদি প্রকল্প ও শহর পরিচ্ছন্নতার খরচ বাবদ ২৫ হাজার টাকা নিতেন লিটন তালুকদার। এনিয়ে বাবা ও ছেলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেয়রের কোর্ট রোডের বাস ভবনে বাবা ও ছেলের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ছেলে লিটন তালুকদার উত্তেজিত হয়ে বাবা পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি মেয়রের শরীরে লাগেনি। তাৎক্ষণিক মেয়র পুলিশকে বিষয়টি জানালে পুলিশ বাসা থেকে মেয়রের বড় ছেলে লিটন তালুকদারকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১৪ রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

basic-bank

Be the first to comment on "ঝালকাঠি পৌর মেয়রকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ"

Leave a comment

Your email address will not be published.


*