নিউজ ডেস্ক: আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যরা সোমবার বৈঠকে বসবেন।
এ দিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন।
দলটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

Be the first to comment on "আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক সোমবার"