নিউজ ডেস্ক : জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসার আগেই কাশ্মীরের নওহাট্টায় সিআরপিএফ ক্যাম্পে হামলা চালাল জঙ্গিরা। এরপর ভারতীয় সেনাবাহিনীও এর পাল্টা জবাব দেয়। দু’পক্ষের বন্দুক যুদ্ধে আহত হয়েছেন পাঁচ সেনা।
সেনা সূত্রে জানা গেছে, তিন জঙ্গি এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। বন্দুক যুদ্ধ এখনও চলছে। পুরো এলাকা ঘিরে ফেলেছে সেনা সদস্যরা। এ দিন নওহাট্টা থেকে কিছু দূরেই শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা ছিল জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির। গতকালই সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক সেনারা। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের এই হামলা হল।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
কাশ্মীরের নওহাট্টায় সেনা ক্যাম্পে জঙ্গি হামলা

Be the first to comment on "কাশ্মীরের নওহাট্টায় সেনা ক্যাম্পে জঙ্গি হামলা"