নিউজ ডেস্ক: ময়মনসিংহ-৩ (গৌরীপুর)-এর সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
এর আগে রোববার রাত ৯টার দিকে বাথরুমে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে রাত ২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

Be the first to comment on "গৌরীপুরের সাংসদ মজিবুর রহমান ফকির আর নেই"