শিরোনাম

চ্যাম্পিয়ন্স লিগেও লিস্টারের রূপকথার রেশ

নিউজ ডেস্ক : গেল মৌসুমটা লিস্টার সিটির জন্য ছিল রূপকথার মতো। সেই রূপকথার রেশ তারা টেনে এনেছে চ্যাম্পিয়ন্স লিগেও। ইউরোপের ক্লাব সেরার আসরে প্রথমবার খেলছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। বুধবার রাতে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই অ্যাওয়ে জয় পেয়েছে তারা। ৩-০ গোলে বেলজিয়ামের ব্রুজকে হারিয়ে এসেছে তারা।
গেল রাতে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ নাটকীয় ভাবে জিতেছে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে। কিন্তু এই রাতের হাইলাইটস আসলে লিস্টার সিটি। গত বছরের শুরুতে তাদের তো ধরা হচ্ছিল রেলিগেশনের দল। কিন্তু ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের সব বড় দেলকে স্বপ্নের ১২ মাসে পেছনে ফেলেছে তারা। মাঠে অলৌকিকতা দেখিয়ে প্রথমবারের মতো জিতেছে ইংলিশ লিগ। বিশ্ব ফুটবলে এমন রূপকথা আছে খুবই কম।
বেলজিয়ামে তারা কি ফেভারিট হিসেবে খেললো? তা নয়। এই আসরের অভিজ্ঞতায় ব্রুজ এগিয়ে। কিন্তু এই মৌসুমের শুরুতে লিস্টার ধারের অভাবে ভুগছিল সেটা ফিরে এল। তাতেই তারা কেটে ফেলল প্রতিপক্ষকে। রিয়াদ মাহরেজ দুই গোল করেছেন। দারুণ ফ্রি-কিকে এক গোল। অন্যটি পেনাল্টি থেকে। মার্ক আলব্রিটন ম্যাচের শুরুতেই এগিয়ে দিয়েছিলেন ফক্সদের। পুরো ম্যাচ দাপট দেখিয়েই জিতেছে লিস্টার।

basic-bank

Be the first to comment on "চ্যাম্পিয়ন্স লিগেও লিস্টারের রূপকথার রেশ"

Leave a comment

Your email address will not be published.


*