শিরোনাম

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনের গেজেট প্রকাশে হাইকোর্টের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত ও গেজেট প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

গত ৭ মে রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের ৪র্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেন মোস্তাফা কামাল। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের অনিল কুমার সেন নৌকা প্রতীক নিয়ে এ নির্বাচনে অংশ নেন।

রিট আবেদনের পক্ষে আইনজীবী সগীর হোসেন লিওন বলেন, মোস্তফা কামাল ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ভোট পান ৪৮১৭টি। অপরদিকে নৌকা প্রতীক নিয়ে অংশ নিয়ে অনিল কুমার ভোট পান ৪৪৬৫টি।

কিন্তু নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার মো. নুরুজ্জামান নির্বাচনী ফলাফল পরিবর্তন করে বিজয়ী প্রার্থী মোস্তফা কামালের পরিবর্তে অনিল কুমারের নাম বিজয়ী হিসেবে নির্বাচন অফিসে জমা দেন। বিষয়টি চ্যালেঞ্জ করে গত বৃহস্পতিবার ১৩ এপ্রিল হাইকোর্ট রিট আবেদন করেন মোস্তফা কামাল। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. শুকুর মাহমুদ মিঞা বলেন, ‘হাইকোর্টের তিন মাসের নিষেধাজ্ঞা জারির কথা শুনেছি। তবে এখন পর্যন্ত দপ্তর থেকে কোনো কাগজপত্র পাইনি।’

basic-bank

Be the first to comment on "ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনের গেজেট প্রকাশে হাইকোর্টের নিষেধাজ্ঞা"

Leave a comment

Your email address will not be published.


*