শিরোনাম

নিজামীর দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যৃদণ্ড কার্যকর হওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় পাবনার সাঁথিয়া উপজেলার মন্মথপুর মাদরাসা মাঠে জানাজা শেষে নিজামীকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

এর আগে বুধবার সকাল ৬টা ৩৫ মিনিটে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি সাঁথিয়ার মন্মথপুর গ্রামে পৌঁছায়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তার মরদেহবাহী দুটি অ্যাম্বুলেন্স পাবনার পথে রওনা দেয়। মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে ছিল পুলিশ ও র্যাবের তিনটি করে মোট ছয়টি গাড়ি।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

basic-bank

Be the first to comment on "নিজামীর দাফন সম্পন্ন"

Leave a comment

Your email address will not be published.


*