শিরোনাম

নিজামীর ফাঁসি : ঢাকা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার তুরস্কের

নিউজ ডেস্ক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধী আলবদর নেতা ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর ঢাকা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে তুরস্ক। দেশটির প্রধানমন্ত্রী রিসেফ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী হত্যা পরিকল্পনায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড মঙ্গলবার দিনগত রাতে কার্যকর করা হয়।

বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নিজামীর বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মান নিয়ে প্রশ্ন তুললেও বাংলাদেশ সরকার তা প্রত্যাখ্যান করে। বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধীদের বিচারপ্রক্রিয়া শুরুর পর থেকেই এর বিরোধিতা করে আসছে তুরস্ক।

নিজামীর ফাঁসি কার্যকরের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতি দেন। ওই বিবৃতিতে নিজামীর ফাঁসি বন্ধেরও আহ্বান জানান তিনি।

এদিকে, নিজামীর ফাঁসি কার্যকর করা নিয়ে ঢাকা-ইসলামাবাদ কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নাজমুল হুদাকে তলব করেছে ইসলামাবাদ।

এর প্রতিবাদে পাক হাইকমিশনার সুজা আলমকে পাল্টা তলব করেছে ঢাকা। ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাস পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নাজমুল হুদাকে তলবের তথ্য নিশ্চিত করেছেন।

basic-bank

Be the first to comment on "নিজামীর ফাঁসি : ঢাকা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার তুরস্কের"

Leave a comment

Your email address will not be published.


*