শিরোনাম

বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

নিউজ ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের সাদর সিটিতে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এছাড়া এ ঘটনায় আহত হয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ৬০ জন। বুধবার দেশটির হাসপাতাল ও পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

দেশটির হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকালে শিয়া অধ্যুষিত বাণিজ্যিক ওই এলাকার একটি জনবহুল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

এদিকে এ ঘটনার কিছুক্ষণ পর হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এর আগে গত ফেব্রুয়ারি মাসে সদর সিটির বাজারে জোড়া বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত হন।

basic-bank

Be the first to comment on "বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪"

Leave a comment

Your email address will not be published.


*