শিরোনাম

বাসায় ফিরে গেছে রবিউলের স্ত্রী ও শিশুকন্যা

নিউজ ডেস্ক: পৃথিবীতে আলোর মুখ দেখার এক মাস আগেই ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারীতে জঙ্গি হামলায় নিহত ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ রবিউল করিমের শিশুকন্যা ছয়দিন হাতপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।

জন্মের পর শিশুটির সামান্য শারীরিক কিছু জটিলতা থাকলেও এনাম মেডিক্যাল এন্ড হাসপাতালে চিকিৎসা শেষে আজ রবিবার সকালে হাতপাতাল কর্তৃপক্ষ চোখের জলে শিশুটি ও তার মাকে বিদায় জানায়। পরে শিশুটিকে নিয়ে তারা সাভারের রেডিওকলোনী এলাকায় ভাড়া বাসায় ওঠেন। শিশুটির নাম এখনো রাখা হয়নি। শিশুটির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নিহত রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা।

উল্লেখ্য, ৩১ জুলাই মধ্যরাতে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহত রবিউলের স্ত্রী উম্মে সালমা একটি কন্যা সন্তানের জন্ম দেন।

 

basic-bank

Be the first to comment on "বাসায় ফিরে গেছে রবিউলের স্ত্রী ও শিশুকন্যা"

Leave a comment

Your email address will not be published.


*