শিরোনাম

মৃদু ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম

নিউজ ডেস্ক: চট্টগ্রাম অঞ্চলে মৃদু ভূমিকম্প আঘাত হানার খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ দপ্তর (ইউএসজিএস)। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৭।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চট্টগ্রামের মানিকছড়ি থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, রাজধানী ঢাকা থেকে ১৯৭ কিলোমিটার পূর্ব দক্ষিণ-পূর্বে।

মৃদু এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

basic-bank

Be the first to comment on "মৃদু ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম"

Leave a comment

Your email address will not be published.


*