নিউজ ডেস্ক: তরুণ নির্মাতা বিজন ইমতিয়াজ পরিচালিত ‘মাটির প্রজার দেশে’ ছবিটি প্রদর্শিত হবে বিশ্বের মর্যাদাপূর্ণ ‘সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’। এ বছর যুক্তরাষ্ট্রে এই উৎসবের ৩৯তম আসর বসতে যাচ্ছে। আর সেখানেই ছবিটির প্রদর্শন হবে বলে জাগো নিউজকে জানান নির্মাতা বিজন।
তিনি বলেন, ‘মাটির প্রজার দেশে’ ছবিটি আন্তর্জাতিক সিয়াটল উৎসবে আগামী ২৮-২৯ মে দু’দিন প্রদর্শিত হবে। এজন্য আমরা প্রথমিক প্রস্তুতি সম্পন্ন করেছি। সবকিছুই চূড়ান্ত এবং বাকি আছে প্রদর্শনের আনুষ্ঠনিকতা।’
মেধাবী নির্মাতা বিজন আরো বলেন, ‘এর আগে সিয়াটল উৎসবে রুবাইয়াত হোসেনে পরিচালিত ‘আন্ডার কন্সট্রাকশন’ ছবিটি প্রদর্শিত হয়েছিল। এবার দ্বিতীয়বারের মত ওই উৎসবে বাংলাদেশের ছবি হিসেবে ‘মাটির প্রজার দেশে’ প্রদর্শিত হতে যাচ্ছে। এটি আমার প্রথম ছবিটি। এত বড় উৎসবে ছবিটি প্রদর্শিত হওয়ার সুযোগ পাওয়া আমার কাছে অনেক বড় পাওয়া।’
এ দিকে এবারের উৎসবে দেড় লক্ষ দর্শক দেখবে ৭০টি দেশের ৪০০’র উপর চলচ্চিত্র। আর সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘মাটির প্রজার দেশে’। যার ইংরেজি নাম `কিংডম অব ক্লে সাবজেক্টস`।
সিয়াটলের আমন্ত্রণে উৎসবে অংশগ্রহণ করবেন পরিচালক বিজন ইমতিয়াজ ও প্রযোজক আরিফুর রহমান দু’জনই। ‘মাটির প্রজার দেশে’ ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক বিজন নিজেই এবং প্রযোজনা প্রতিষ্ঠান গুপী বাঘা প্রোডাকশনস লিমিটেড।
‘মাটির প্রজার দেশে’ ছবিতে অভিনয় করেছেন মাহমুদুর অনিন্দ্য, শেউলী আক্তার, চিন্ময়ী গুপ্তা, রোকেয়া প্রাচী, মনির আহমেদ সাকিল, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইকবাল হোসেন, রমিজ রাজু, আব্দুল্লাহ রানা, কচি খন্দকার, মাহফুজা বেগম রুমা, প্রশান্ত ত্রিপুরা প্রমুখ।
ছবির গল্পে দেখা যাবে, ১০ বছরের ছেলে জামাল স্কুলে ভর্তি হতে যায়। কিন্তু সে তার পিতৃপরিচয় জানে না। এ নিয়ে তার জীবনে নানা ঘটনা ঘটতে থাকে। কিছুদিনের মধ্যে ছবিটি সারাদেশে মুক্তি দেওয়া হবে বলেও নির্মাতা বিজন আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, নির্মাতা বিজন ইমতিয়াজ পরিচালিত ‘মাটির প্রজার দেশে’ প্রথম ছবি। এছাড়া তিনি বিভিন্ন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছেন। যেগুলো বিভিন্ন দেশে প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে। ফ্রান্সের ক্লেরমন্ট ফারার্ড ফিল্ম ফেস্টিভাল তার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। সেখানে সম্মাননা স্বরূপ বিজন মোশন পিকচার অ্যাসোসিয়েশন অব আমেরিকা অ্যাওয়ার্ড লাভ করেন।
বিজন ইমতিয়াজ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় চলচ্চিত্র-টেলিভিশন অ্যান্ড থিয়েটার বিভাগে স্কলারশিপে পড়াশোনা করেছেন। বিশ্বের ১৮ জন শিক্ষার্থী প্রতিবছর এ সুযোগ পেয়ে থাকেন। বাংলাদেশে থেকে বিজনই প্রথম এই স্কুল থেকে ফিল্ম ডিরেকশনে গ্রাজুয়েশন সম্পন্ন করেছ

Thanks for good news.