শিরোনাম

১ লাখ ১০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

নিউজ ডেস্ক: আসছে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১ লাখ ১০ হাজার ৭শ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেয়া হবে ৭০ হাজার কোটি টাকা এবং বাকি ৪০ হাজার কোটি টাকা বৈদেশিক সহায়তা হিসাবে ধরা হয়েছে।

বৃহস্পতিবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ এডিপি অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

basic-bank

Be the first to comment on "১ লাখ ১০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন"

Leave a comment

Your email address will not be published.


*