শিরোনাম

আফগানিস্তানে ৩০ জিম্মির প্রাণ নিল আইএস

নিউজ ডেস্ক : আফগানিস্তানের ঘোর প্রদেশ থেকে অপহরণের পর ৩০ জিম্মি নাগরিককে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার দুপুরে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রাদেশিক সরকারের মুখপাত্র জানিয়েছেন, পাহাড়ি অঞ্চল থেকে জ্বালানির কাঠ সংগ্রহ করার সময় নিহত ওই ব্যক্তিতের অপহরণ করে জঙ্গিরা। এরপর যখন তাদের গুলি করে হত্যা করা হচ্ছিল, তখন স্থানীয় মানুষেরা তাদের উদ্ধারের চেষ্টা করে। তবে স্থানীয়দের পক্ষে তাদের বাঁচানো সম্ভব হয়নি।

আইএসের একজন কমান্ডারও এ সময় নিহত হন বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

নিহতের মধ্যে শিশুরাও রয়েছে বলে জানিয়েছেন ঘোর প্রদেশের গভর্নর নাসির খাজে।

বিবিসি জানায়, আফগানিস্তানে কিছুটা সমর্থন পাচ্ছে আইএস। কোনো কোনো অঞ্চলে এই জঙ্গিগোষ্ঠীটি অপর উগ্রপন্থি তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।

basic-bank

Be the first to comment on "আফগানিস্তানে ৩০ জিম্মির প্রাণ নিল আইএস"

Leave a comment

Your email address will not be published.


*