শিরোনাম

‘দিনে সাকিব রাতে রুপালি’

নিউজ ডেস্ক : তৌসিফ মাহবুব ক্রিকেট পাগল ছেলে। সে মহল্লায় টইটই করে সারাদিন ঘুরে বেড়ায় আর ক্রিকেট খেলে। তৌসিফ এতটাই ক্রিকেট পাগল যে তার বেড রুমের দেয়াল জুড়ে ক্রিকেটার সাকিব আল হাসানের ছবি আর ছবি। একদিন হঠাৎ কোনো কারণে সে আশার বাড়িতে যায়। প্রথম দেখায় দুজন-দু’জনার ভালো লেগে যায়। যাকে বলে ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’। এরপর কাজের বুয়ার সাহায্যে তাদের চিঠির আদান প্রদান, অতঃপর প্রেম !
উক্ত গল্পের শেষটা কিন্তু এরকম না, একদম ভিন্ন। গল্পটি রচনা করেছেন কাজী শাহীদুল ইসলাম। এর থেকে নাটক তৈরি করেছেন মারুফ মিঠু। নাটকটিতে এক সাথে কাজ করেছেন তৌসিফ- আশা। রাজধানীর উত্তরায় বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।নাটকটি দেখতে আসছে ঈদে এটি এসএ টিভিতে চোখ রাখুন।

basic-bank

Be the first to comment on "‘দিনে সাকিব রাতে রুপালি’"

Leave a comment

Your email address will not be published.


*