শিরোনাম

বাঘারপাড়ায় হতদরিদ্রদের পাশে’ শিক্ষক মেহেদী ,

বাঘারপাড়ায় হতদরিদ্রদের পাশে’ শিক্ষক মেহেদী ,

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ॥ করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া ঘরবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার পৌর এলাকার বাসিন্দা তরুণ স্কুল শিক্ষক মেহেদী খন্দকার।
করোনা ভাইরাসের প্রদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই তিনি ঘুরে ঘুরে সচেতনতামূলক লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ শুরু করেন। এরপর পৌর এলাকার ১ হাজার হতদরিদ্র ও নিম্ম আয়ের লোকজনের তালিকা তৈরী করে বাড়ি বাাড়ি পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী। খাদ্যসামগ্রীর প্যাকেজে রাখা হয়েছে আটা, ডাল, আলু, মরিচ, পিঁয়াজ, লবন, পটল ও মিষ্টি কুমড়া। সপ্তাহ খানেক আগে এ কার্যক্রম শুরু করেন তিনি। বাঘারপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মোট এক হাজার পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে তার । তালিকা অনুযায়ি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত পৌরসভার ১, ২, ৩, ৫ ও ৮ নং ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও নি¤œমধ্যবিত্ত পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। বাকি এলাকায় পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান মেহেদীর ঘনিষ্টনরা।
এ ব্যাপারে মেহেদী খন্দকার বলেন,‘সবাইকে তো দিতে পারবোনা। তবুও যতদুর পারি-চেষ্টা করে যাব। এই দূর্যোগে কর্মহীন ঘরবন্দি মানুষের পাশে থাকাটাই বড় কথা। সেটা হোক স্বল্প পরিসরে। সাধ্য অনুযায়ি আমি চেষ্টা করছি কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে থাকার। আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে’।
বিএনপি ঘরানার রাজনীতিক মেহেদী খন্দকারের এধরনের সাাজিক কর্মকান্ড নতুন নয়। শীতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সময় নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করতে দেখা যায় তাকে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে (বিএসসি) পড়া শেষ করেন তিনি। বর্তমানে বাঘারপাাড়া উপজেলার মাহমুদপুর নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আইসিটি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

basic-bank

Be the first to comment on "বাঘারপাড়ায় হতদরিদ্রদের পাশে’ শিক্ষক মেহেদী ,"

Leave a comment

Your email address will not be published.


*