নিউজ ডেস্ক : স্ত্রী হত্যার ঘটনায় আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ক্থা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদানকৃত জনাব মো: বাবুল আক্তার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এবং পুলিশ সদর দফতরে সংযুক্ত)-কে তার আবেদনের প্রেক্ষিতে চাকরি (পুলিশ ক্যাডার) হতে এতদ্বারা অব্যাহতি প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
বাবুল আক্তারকে অব্যাহতি

Be the first to comment on "বাবুল আক্তারকে অব্যাহতি"