নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপনর জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। এছাড়াও নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভিকে উপমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আনিসুল হক ও দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সাঈদ খোকন দায়িত্ব পালন করছেন। তারা এতো দিন প্রতিমন্ত্রীর মর্যাদা পেতেন। এখন থেকে তারা মন্ত্রী পদমর্যাদার আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা ও বেতনভাতাদি পাবেন।
মন্ত্রীর মর্যাদায় ঢাকার দুই মেয়র

Be the first to comment on "মন্ত্রীর মর্যাদায় ঢাকার দুই মেয়র"