শিরোনাম

লোহাগড়ায় অন্তঃস্বত্তা গৃহবধূর ওপর স্বামীর নির্যাতন

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় যৌতুকের টাকা না দেওয়ায় চার মাসের অন্তঃস্বত্তা এক গৃহবধূকে বেধড়ক পিটিয়ে আহত করেছে পাষন্ড স্বামী। নির্যাতনের শিকার ওই গৃহবধূ রেখা’কে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, প্রায় একবছর আগে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের খেয়াল মোল্যা’র ছেলে নয়ন মোল্যা(৩১)’র সাথে কালিয়া উপজেলার টোনা গ্রামের খবির উদ্দিনের মেয়ে রেখা (২০)’র বিয়ে হয়। বিয়ের চার মাস পর থেকে নয়ন যৌতুকের টাকার দাবিতে স্ত্রী রেখার ওপর শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে। মেয়ের সুখের কথা ভেবে রেখার পিতা খবির উদ্দিন, সমিতি থেকে লোন করে জামাই নয়নকে দু’দফায় ৪০ হাজার টাকা দিয়েছেন। কিন্তু যৌতুক লোভী স্বামী নয়ন আরও টাকার জন্য স্ত্রীর ওপর অত্যাচার-নির্যাতন অব্যাহত রাখে। এরই মধ্যে রেখা চার মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়ে। যৌতুকের টাকার জন্য সোমবার(১৭ জুলাই) রাতে পাষ- স্বামী নয়ন তার স্ত্রী রেখা বেগম(২০)’র তলপেটে এলোপাথাড়ি লাথি দিয়ে গুরুতর আহত করে। আহত রেখাকে ওই রাতেই নয়নের স্বজনেরা লোহাগড়া হাসপাতালে ফেলে রেখে সটকে পড়ে।
হাসপাতালে চিকিৎসাধীন রেখা কান্নাজড়িত কন্ঠে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন, ‘আমি পাষন্ড স্বামীর বিচার চাই এবং আমার পেটের বাচ্চাকে বাঁচাতে চাই’।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেন খান বলেন, শারীরিক নির্যাতনের কারনে রেখার পেটের বাচ্চার ক্ষতি হতে পারে বলে ধারনা করছি। তবে পরীক্ষা- নিরীক্ষা করে বাচ্চার অবস্থা সম্পর্কে জেনে তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হবে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম নির্যাতনের কথা স্বীকার করে বলেন,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় অন্তঃস্বত্তা গৃহবধূর ওপর স্বামীর নির্যাতন"

Leave a comment

Your email address will not be published.


*