শিরোনাম

আগস্টে পোশাক খাতে রপ্তানি আয় ২৭২ কোটি ডলার

নিউজ ডেস্ক : আগস্টে সবচেয়ে বেশি রপ্তানি আয় ২৭২ কোটি ৬২ লাখ ডলার এসেছে তৈরি পোশাক খাত থেকে। সেই হিসেবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে মোট ৪৮৪ কোটি ৩৮ লাখ ডলার। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় আসে ৪৪৮ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ, অর্থবছর হিসেবে প্রথম দুই মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৮ শতাংশ।
গত জুলাইয়ে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় আসে ২১১ কোটি ৭৫ লাখ ডলার, যা ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৪১ শতাংশ কম ছিল। অর্থনীতিবিদেরা ওই সময় বলেন ‘আরলি শিপমেন্টের’ কারণে জুলাইয়ে তৈরি পোশাক খাতে রপ্তানি কমেছে। ঈদুল আজহার কারণে গেল জুনে অনেক শিপমেন্ট অর্ডার হয়। আর তাই জুনে একটি ভালো প্রবৃদ্ধি লক্ষ করা যায়।
তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান জনকন্ঠকে বলেন, জুলাইয়ে ঈদের কারণে কর্মদিবস পাওয়া গিয়েছিল অনেক কম। ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৯ থেকে ১১ দিন বন্ধ ছিল সব কার্যক্রম। এ ছাড়া উৎপাদনে ‘বায়ার অর্ডার’ কিছুটা কম হয় জুলাইয়ে। এ কারণে রপ্তানি আয় কম হয়। তবে আগস্টে পুরো কর্মদিবস পাওয়া গেছে। তাই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে আয়ের ধারা। এ ছাড়া নতুন বাজারগুলো যেমন অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, সাউথ আফ্রিকা চীনে আমাদের রপ্তানি বাড়ছে। গত অর্থবছরে চীনে প্রায় ৩৪ কোটি ডলারে রপ্তানি হয়েছে। জুলাইয়েও এসব ক্ষেত্রে রপ্তানি বেড়েছিল। আগস্টেও বেড়েছে। তাই আগস্টে তৈরি পোশাক রপ্তানিতে বেশ ভালো প্রবৃদ্ধি লক্ষ করা যাচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর মতে, আগস্টে বড় ধরনের ছুটি না থাকায় রপ্তানি আয় ভালো এসেছে। পরবর্তী মাসগুলোতে এ ধারা থাকবে বলে আশা করছে ইপিবি।

basic-bank

Be the first to comment on "আগস্টে পোশাক খাতে রপ্তানি আয় ২৭২ কোটি ডলার"

Leave a comment

Your email address will not be published.


*