শিরোনাম

হ্যাজেলকেই বিয়ে করছেন যুবরাজ

নিউজ ডেস্ক : অবশেষে বিয়ে করতে যাচ্ছেন ভারতের অল-রাউন্ডার যুবরাজ সিং। ফিয়াসে মডেল-অভিনেত্রী হ্যাজেল কিচের সাথে আগামী ডিসেম্বরে এই স্টাইলিশ ক্রিকেটারের বিয়ে। যুবরাজ নিজে তা নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে কিছু পরিকল্পনা।

যুবরাজের সাথে হ্যাজেলের প্রেম কয়েক বছরের। গত বছরের নভেম্বরে বালিতে এক রোমান্টিক ডিনারে তাকে বিয়ের প্রস্তাব দেন হ্যাজেল। হয় বাগদান। তবে বিয়ের সময় করে ওঠা যাচ্ছিল না। বিয়ের খবর নিশ্চিত করলেও তারিখ এখনো নির্ধারিত না। ১২ ডিসেম্বর যুবরাজের জন্মদিন। তার আগে পরে কোনো একদিন হবে বিয়ে।

রিয়ালিটি শো বিগ বস, বলিউড মুভি বডিগার্ড দিয়ে পরিচিতি ২৯ বছরের হ্যাজেলের। কিছু কমার্শিয়ালও করেছেন। আর ৩৪ বছরের যুবরাজ তো ভারতের ক্রিকেট হিরো। নভেম্বরের বাগদানের পর আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন যুবরাজ। এরপর ইনজুরি কাটিয়ে খেলেন আইপিএলে।

নিজের বিয়ের পরিকল্পনার কথা জানিয়ে যুবরাজ বলেছেন, “ডিসেম্বরের প্রথম সপ্তাহে এটা হবে। শিগগিরই ঘোষণা দেব।” যুবরাজের পরিবারের একটি সূত্র জানিয়েছে, দুবাইয়ে পাঞ্জাবি ঘরানার বিয়ে হবে। এরপর দিল্লিতে হবে বিবাহত্তোর অনুষ্ঠান। হ্যাজেলের মা উত্তর প্রদেশের। তাই ইউপিএর ছাপও থাকবে বিয়েতে। কনের পরিবার থাকে ইংল্যান্ডে। সেখান থেকে তারা বিয়েতে যোগ দিতে আসবেন। মরিশাস থেকেও আসবেন হ্যাজেলের আত্মীয়রা। অভিনেত্রী বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন।

 

basic-bank

Be the first to comment on "হ্যাজেলকেই বিয়ে করছেন যুবরাজ"

Leave a comment

Your email address will not be published.


*