শিরোনাম

লোহাগড়ায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

লোহাগড়ায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

রফিকুল ইসলাম পিকুল ,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় ভূমি জালিয়াতি, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ভুক্তভোগী ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন।
তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে লোহাগড়ার কয়েকজন প্রভাবশালীর ছত্রছায়ায় একটি সুসংগঠিত ভূমি জালিয়াতি চক্র সক্রিয় রয়েছে। তারা জাল দলিল ও ভুয়া ডিক্রির মাধ্যমে লোহাগড়া সহকারী কমিশনার (ভূমি) অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের মাধ্যমে মোটা অংকের অর্থের বিনিময়ে উপজেলার বিভিন্ন মৌজার শত শত একর নামজারী করে জমি দখল ও বিক্রি করে স্থায়ীভাবে আইনশৃংখলার অবনতী এবং মামলার পাহাড় গড়ে প্রশাসনকে বিব্রত করে আসছে।
বক্তারা সুনির্দিষ্টভাবে অভিযোগ করে বলেন, উপজেলার শাহজাহান শেখ ওরফে কুটি, সাহিদুল ইসলাম, রিয়াজ, ইসরাফিল, শরিফুল ফকির ও জাহিদ হোসেনসহ একটি চক্র এই জালিয়াতির মূল হোতা। নামে-বেনামে জাল কাগজ তৈরি করে জমি দখলসহ নানা ধরনের হুমকি-ধমকি দেওয়ায় এই চক্রের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, বিএনপি নেতা আনিচুর রহমান কামাল, সৈয়দ শাহ আলম, মুসা মোল্যা এবং ভুক্তভোগী সুশান্ত বিশ্বাস ও এস এম ইমান আলী প্রমুখ।
তবে সংবাদমাধ্যমের পক্ষ থেকে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন, স্মারকলিপি প্রদান"

Leave a comment

Your email address will not be published.


*