স্টাফ রিপোর্টার, রফিকুল ইসলাম পিকুল, লোহাগড়া (নড়াইল): নড়াইলের লোহাগড়ায় পবিত্র কোরআন মুখস্থ ও শুদ্ধ তিলাওয়াতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ২২টি হিফজ মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী ২৮ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী লোহাগড়া উপজেলা আফতাব মেমোরিয়াল ফোরকানিয়া মাদ্রাসায় এ প্রতিেিযাগিতা অনুষ্ঠিত হয়।
জানা যায়, প্রতিযোগিতায় ৫, ১০, ২০ ও ৩০ পারা এই চারটি বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহন করে। প্রতিটি বিভাগে অংশগ্রহণকারীদের কোরআন মুখস্থের দক্ষতা ও তিলাওয়াতের শুদ্ধতা যাচাই করা হয়। প্রতিযোগিতা শেষে নির্বাচিত ২৮ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে জামিয়া হুজ্জাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পুরস্কৃত ৩০ পারা গ্রুপে সাজ্জাদ সরদার, ২০ পারায় মো: রশিদ আহমাদ, ১০ পারায় মো: আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি হাফেজ সেকেন্দার আলী, সাধারন সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ, লোহাগড়া উপজেলা সভাপতি হাফেজ মো: রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মাওলানা ওহিদুজ্জামান, এ ছাড়া উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম, খতিব মুফতিসহ বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ঠ ব্যক্তিরা।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে পবিত্র কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া, হিফজ শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশ এবং ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তারা আরও জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করার পাশাপাশি পবিত্র কোরআন হিফজে আরও মনোযোগী হতে উৎসাহিত করবে।
লোহাগড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কৃত ২৮ শিক্ষার্থী
লোহাগড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কৃত ২৮ শিক্ষার্থী
Be the first to comment on "লোহাগড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কৃত ২৮ শিক্ষার্থী"