রফিকুল ইসলাম পিকুল,স্টাফ রিপোর্টার, লোহাগড়া (নড়াইল): নড়াইলের লোহাগড়া উপজেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা এনসিপি’র আহবায়ক শাহজাহান সাজু’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা এনসিপি’র যুগ্ন আহবায়ক ডাক্তার আবুল বাশার, মো: উজ্জল মোল্যা, যুগ্ন সদস্য সচিব ইঞ্জি: সোহাগ হোসেন, মো: রফিকুল ইসলাম পিকুল, তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম ইরফানুল বারী উজ্জল, ফরিদউদ্দিন, রাহিদ খান, হেনা পারভীন, ইকরাম হোসেন, ফজলুর রহমান খান, কাজী শাহআলম, সালাউদ্দিন রাজন, সরদার ইমরুল ইসলাম, মো: লিটন মোল্যা, মিজানুর রহমান জিরুসহ উপজেলা আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লোহাগড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি-(এনসিপি) একটি শক্তিশালী রাজনৈতিক অবস্থান তৈরী করেছে যাহা আগামী স্থানীয় নির্বাচনে এনসিপি’র একক প্রার্থীদের সমর্থক তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। নেতৃবৃন্দের পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনাসহ দলের কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
লোহাগড়ায় এনসিপির নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
Oplus_131072
Be the first to comment on "লোহাগড়ায় এনসিপির নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত"