শিরোনাম

সীতাকুণ্ডে ক্যাভার্ডভ্যানের ধাক্কায় এ্যাম্বুলেন্সের রোগীসহ আহত ৪

নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্যাভার্ডভ্যানের ধাক্কায় এ্যাম্বুলেন্স দূমড়ে-মূচড়ে মহিলা রোগীসহ আহত ৪ জন। আজ রবিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া আর আর টেক্সটাইল মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া আর আর টেক্সটাইল মিল এলাকা চট্টগ্রামমুখি ঢাকা মেট্রো-ছ-৭৪-১১৯ রোগীবাহি এ্যাম্বুলেন্সটি অতিক্রমকালে মিল থেকে প্রাণ কোম্পানীর ঢাকা মেট্রো-উ-১৪-১৯৯৫ ক্যাভার্ডভ্যানটি মহাসড়কে উঠার সময় রোগীবাহি এ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দেয়। এতে এ্যাম্বুলেন্সে থাকা মহিলা রোগী, চালক সোহাগ(৩০), হেলফার সাদ্দাম হোসেন(১৮)ও রোগীর আত্মীয় সাহাদাত হোসেন (৩৫) গুরুতর আহত হয়। তাৎক্ষনিকভাবে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এক ঘন্টা চেষ্টা চালিয়ে এ্যাম্বুলেন্স চাপা থেকে চালক ও আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে সীতাকু- ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো.ফখরুউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে এ্যাম্বুলেন্স রোগী ও চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি এবং মহিলা রোগীকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করি।

 

basic-bank

Be the first to comment on "সীতাকুণ্ডে ক্যাভার্ডভ্যানের ধাক্কায় এ্যাম্বুলেন্সের রোগীসহ আহত ৪"

Leave a comment

Your email address will not be published.


*