শিরোনাম

এবার ট্রাম্পের বিরুদ্ধে মাঠে নামলেন ‘হাল্ক’

নিউজ ডেস্ক : নির্বাচনে জয়লাভের দু’দিনের মাথায় যুক্তরাষ্ট্রব্যাপি শুরু হয়েছে ‘ট্রাম্প বিরোধি’ আন্দোলন। সাধারণ জনগণের সঙ্গে এবার সে আন্দোলনে যোগ দিয়েছেন ‘হাল্ক’ খ্যাত হলিউড অভিনেতা মার্ক রুফালো। টুইটারে ট্রাম্প বিরোধি আন্দোলনকে সাধুবাদ জানিয়ে অভিনেতা মার্ক রুফালো লিখেছেন, “এভাবেই আমরা ট্রাম্পের বিরুদ্ধে আমাদের অবস্থান জানিয়ে যাবো। ট্রাম্পকে যারা ঘৃণা করেন তাদের প্রতি আমার ভালোবাসা রইলো!” এ সময় আন্দোলনের একটি ভিডিও শেয়ার করেন এ অভিনেতা। যাতে দেখা যায় ট্রাম্প-বিরোধি আন্দোলনে সশরীরে যোগ দিয়েছেন তিনি। এদিকে জনপ্রিয় সংগীতশিল্পী লেডি গাগাও সক্রিয়ভাবে শরীক হয়েছেন ট্রাম্প বিরোধি আন্দোলনে। মার্কিন গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, বুধবার সকালে নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে গেছে লেডি গাগাকে। নিজের টুইটার অ্যাকাউন্টে গাগা লিখেছেন, “আমি একটি মানবতাময় দেশে বসবাস করতে চাই। ট্রাম্প আমাদের মানবতাবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। এখন আমাদের নিজেদের ভালোটা নিজেদেরই দেখতে হবে।

basic-bank

Be the first to comment on "এবার ট্রাম্পের বিরুদ্ধে মাঠে নামলেন ‘হাল্ক’"

Leave a comment

Your email address will not be published.


*