শিরোনাম

টসে জিতে ফিল্ডিং নিল রাজশাহী কিংস

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চতুর্থ আসরে আজকের প্রথম ম্যাচে টসে জিতে প্রতিপক্ষ বরিশাল বুলসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে রাজশাহী কিংস। মিরপুর শের-ই্-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় আজ রবিবার মুখোমুখি হয়েছে মুশফিকুর রহিম এবং ড্যারেন স্যামির নেতৃত্বাধীন দুই দল।

শুরুটা পরাজয় দিয়ে হলেও শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে কিছুটা স্বস্তি এসেছে রাজশাহী কিংস শিবিরে। অন্যদিকে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বরিশাল বুলসও। এবারের বিপিএলের শুরু থেকেই বোলারদের আধিপত্য। তাই চার-ছ্ক্কা হই হই নেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ম্যাচের ভাগ্য ঠিক করে দেবে বোলাররাই।

দিনের অপর খেলায় মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং মাহমুদ উল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। খেলাটি শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে। খেলা দুটি সম্প্রচার করবে চ্যালেন নাইন এবং সনি সিক্স।

রাজশাহী কিংস একাদশ (সম্ভাব্য):

মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, উমর আকমল, সামিত প্যাটেল, ড্যারেন স্যামি, আবুল হাসান রাজু, ফরহাদ রেজা, মোহাম্মদ সামি, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদার।

বরিশাল বুলস একাদশ (সম্ভাব্য):

মুশফিকুর রহিম, আবু হায়দার রনি, মেহেদী হাসান, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, শামসুর রহমান, শাহরিয়ার নাফীস, থিসারা পেরেরা, রায়াদ এমরিত, দিলশান মুনাবীরা, দাওয়িদ মালান।

basic-bank

Be the first to comment on "টসে জিতে ফিল্ডিং নিল রাজশাহী কিংস"

Leave a comment

Your email address will not be published.


*