শিরোনাম

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক : মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের নিতেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার কদুপুর গ্রামের হাফিজ আব্দুল হাশিমের ছেলে আশফাক আহমদ (২৫) ও মোকামবাজার এলাকার আমির আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)। গুরুতর আহত বিশাল আহমদ (২৭) হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতদের উদ্ধারকারীরা জানান, রাত ২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার আসছিলেন। পথে নিতেশ্বর এলাকায় রাস্তার পাশে রাখা সংস্কার কাজে ব্যবহৃত রোলারের সঙ্গে ধাক্কা লাগলে ছিটকে পড়েন তারা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আশফাক ও কামরুলকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৌলভীবাজার মডেল থানার ডিউটি অফিসার এসআই শিলা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

basic-bank

Be the first to comment on "মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২"

Leave a comment

Your email address will not be published.


*