শিরোনাম

ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক তসলিমা নাসরিন

নিউজ ডেস্ক : হোয়াইট হাউসে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন বিশ্ব শাসক আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাসহ গোটা বিশ্বজুড়ে অসংখ্য মানুষ ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার। সেই দলে যুক্ত হলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক টুইট করে যাচ্ছেন তিনি।
লজ্জা’ ও ‘ফেরা’র লেখিকা শনিবার একের পর এক টুইট করে আক্রমণ করেন ট্রাম্পকে। ট্রাম্পও তাঁর পূর্বসূরীদের মতো মৌলবাদীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবেন না বলে অভিযোগ তসলিমার।

একটি টুইটে এই নারীবাদী লেখিকা লিখেছেন, “ইসলামপন্থী মৌলবাদীদের সন্ত্রাসের বিরুদ্ধে ট্রাম্প কিছুই করতে পারবেন না। খুব বেশি হলে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের মতো তিনিও কয়েকটি মুসলিম দেশের উপর বোমাবর্ষণ করবেন। এতে আরও বেশি মানুষের প্রাণহানি ঘটবে।
আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার দিনও ট্রাম্প কট্টরপন্থী ইসলামী মৌলবাদীদের হুঁশিয়ারি দেওয়া থামাননি। পশ্চিমী সংস্কৃতির বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে, তাদের ছেড়ে দেওয়া হবে না। সন্ত্রাসকে বিশ্ব থেকে মুছে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

basic-bank

Be the first to comment on "ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক তসলিমা নাসরিন"

Leave a comment

Your email address will not be published.


*