শিরোনাম

খালেদার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আবারো পেছালো

নিউজ ডেস্ক: ধর্মীয় উস্কানি অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পেছানো হলো। এই নিয়ে ১৭ বারের মতো পেছালো এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।

বৃহস্পতিবার (১২ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলা তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেন।

মামলার অভিযোগ পত্র থেকে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগের কটূক্তিপূর্ণ সমালোচনা করেন।

বক্তৃতার একপর্যায়ে খালেদা জিয়া বলেন, “আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগ সব ধরনের মানুষের উপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরা এ জবরদখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।”

তার ওই বক্তব্যের ফলে দণ্ডবিধির ১৫৩(ক) ও ২৯৫(ক) ধারায় খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে ২১ অক্টোবর একটি নালিশি মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। পরে ওই দিনই আদালত মামলাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শাহবাগ থানার একজন পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে তদন্তের করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

basic-bank

Be the first to comment on "খালেদার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আবারো পেছালো"

Leave a comment

Your email address will not be published.


*