নিউজ ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজারের বেইলি ব্রিজের পাত (প্লেট) সরে গিয়ে কাভার্ড ভ্যান আটকে গেছে। এতে বরিশাল-পটুয়াখালী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি কাভার্ড ভ্যান ব্রিজে ওঠার পর একটি পাত সরে গিয়ে সামনের চাকা আটকে যায়। এরপর অনেক চেষ্টা করেও গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ কারণে এখনও ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বাকেরগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, গাড়িটি উদ্ধারের পর ব্রিজ মেরামত করা হবে। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।
বরিশাল-পটুয়াখালী সড়কে যান চলাচল বন্ধ

Be the first to comment on "বরিশাল-পটুয়াখালী সড়কে যান চলাচল বন্ধ"