শিরোনাম

এবার সালমানের সঙ্গে অস্ট্রিয়া যাচ্ছেন ক্যাটরিনা?

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরেই বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সালমান খান। বহু নায়িকার সঙ্গেই তাঁর সম্পর্কের কথা শোনা যায়।

সেই তালিকায় অন্যতম হলেন ক্যাটরিনা কাইফ। তবে ক্যাটরিনা সুন্দরীর সঙ্গে ভাইজানের সম্পর্ক আদৌ গসিপ কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বি-টাউনের একটা বড় অংশের। এবার নাকি একসঙ্গে অস্ট্রিয়া যাচ্ছেন এই জুটি! কেন জানেন?
‘পার্টনার’, ‘এক থা টাইগার’-এর মতো বেশ কিছু হিট ছবির পর ফের অনস্ক্রিনে দেখা যাবে এই জুটিকে। সৌজন্যে পরিচালক আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’। আগামী মার্চে শুরু হবে ছবির শুটিং। শোনা যাচ্ছে, তার কাজেই একসঙ্গে অস্ট্রিয়া যাবেন সালমান-ক্যাটরিনা।

এক ভারতীয় ও এক পাক গুপ্তচরের প্রেম নিয়ে এ ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। পাঁচ বছর পর ফের পর্দায় সালমান-ক্যাটরিনার রোমান্স দেখবেন দর্শক।

সূত্র: আনন্দবাজার

basic-bank

Be the first to comment on "এবার সালমানের সঙ্গে অস্ট্রিয়া যাচ্ছেন ক্যাটরিনা?"

Leave a comment

Your email address will not be published.


*