নিউজ ডেস্ক : তাঁরা প্রতিদ্বন্দ্বী। আবার তাঁরা বন্ধুও।
কিন্তু বলিউড তাঁদের লড়াই দেখতে চায়। অভিনয়ের লড়াই। তাঁরা অর্থাৎ শাহরুখ খান এবং সালমান খান।
১৫ বছর আগে শেষবার বড়পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। সৌজন্যে ২০০২-এ মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাম তুমহারে হ্যায় সনম’। সেখানে দুই খানের পারফরম্যান্স দেখেছিলেন দর্শক। আবার কবে একসঙ্গে দেখা যাবে তাঁদের? এ প্রশ্ন বহুদিন ধরেই চলছে সিনে মহলে।
জানা গেছে পরিচালক কবীর খানের ‘টিউবলাইট’ সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। এ ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন সালমান খান। শোনা যাচ্ছে এখানেই একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে কিং খানকে। তাঁর চরিত্রটি নাকি একজন জাদুকরের। এর আগে শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’-এ একটি গানে দেখা গিয়েছিল সালমানকে।
সব কিছু ঠিক থাকলে আগামী ২৫ জুন মুক্তি পাবে ‘টিউবলাইট’। বি-টাউনের একটা বড় অংশের মতে, সালমান-শাহরুখের হাত ধরে পর্দায় ম্যাজিক তৈরি করবে ছবিটি।
সূত্র: আনন্দবাজার

Be the first to comment on "সালমানের ছবিতে শাহরুখের ম্যাজিক?"